নারী, তোমার বুক পকেটে উড়ছে নীল ফড়িং__
নারী, তোমার বুক পকেটে উড়ছে নীল ফড়িং__ধরতেই হাওয়ায় মিলিয়ে গেলো
হাতের মুঠোয় আটকা পড়লো তুলতুলে মাছ__অমনি তারায় শোভিত হলো আকাশ।
নারী তোমার ভ্যানিটি ব্যাগে ক্কুড় ক্কুড় করছে ব্যাঙ__
চেনটা খুলতেই লাফাতে লাফাতে থাকলো__ অমনি আনন্দের কাঁদানো গ্যাসে চোখে বুজে এলো আমার।
নারী তোমার চোখের থেকে বিচ্ছূরিত হচ্ছে গোলাপের সুঘ্রাণ
চোখে চোখ রাখতেই তুমি হলে লজ্জাবতী গাছ__অমনি আমার হলো প্রকাশ।
নারী তুমি এক ফলবতী বৃক্ষ__সৌন্দর্যের নিপুণ কারুকাজ__
সমুদ্রের জলের মতোন ঘুরেফিরে তোমাতে আসি__পুরানো ভালোবাসা নতুন করে বাসি।
নারী তোমার ভালোবাসা বিদ্যা দানের মতোন__দানে শুধু বাড়ে
নারী__ তুমি সুন্দর__ ভালোবাসি বলি তোমারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




