আজ ভোরে বৃষ্টি হচ্ছিলো
আজ ভোরে বৃষ্টি হচ্ছিলো
থেকে থেকে তোমার কথা মনে পড়ছিলো
তোমাকে নিবিড় করে মনে হলো
তোমাকে ধরতেই মিলিয়ে গেলে।
আবছা আলোর ভীড়ে দুটি পাখি ভিজছিলো
তবু মেয়ে পাখিটি পুরুষটি পালকের নিচে মাথা লুকাচ্ছিলো
__তোমার কথা মনে হয়েছিলো
আর চোখে আমার পানি জমে ছিলো।
বৃষ্টির ঝাপটায় প্রকৃতি কেমন ধুয়ে উঠছিলো
মিলনোত্তর স্নান মনে হচ্ছিলো
তোমার আমার সেই রাত্রি ভেসে এসেছিলো
আমি হয়েছিলাম ভীষণ এলোমেলো।
আজ ভোরে বৃষ্টি হচ্ছিলো
আর আমার তোমার কথা মনে হচ্ছিলো।
৩০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




