গার্হস্থ্য পংক্তি
মুখ গুজেঁ দিলাম__বৃক্ষের ডালে__
অমনি গোলাপের সুবাসে মোহিত হলো মন :
কোন যেন এক দ্রাবিড়বেলা হলো যে স্মরণ।
সে আমাকে কলাপতায় দিয়েছিলো ভাত বেড়ে,
নাকের নোলক নেড়ে নেড়ে __
কী আদর দিয়েছিলো পোড়া টাকির ছানায় !
ভালোবাসা আদায় হয়েছিলো ষোল আনায়__
এখন সে শাসায় হায় ;
ভালোবাসা গভীর হলে অধিকার জন্মায়।
সে আমাকে পেয়েছিলো ভয়__পোষা বিড়াল যেমন পায় মনিবেরে__
অথচ আমি তারে ভয় পাই এখন,
যদি চুনের হয় এতটুকু স্খলন ;
ভৃত্যের মতোন আমি এখন শ্রদ্ধা করি তারে।
তারে আমি ভালোবাসি__আমারে তাই সে করায় নাচানাচি।
৩০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




