ভালোবাসা সম্পর্কিত দ্বন্দ্ব
.................................।
যখন মনে হয়__তোমাকে কেউ ভালোবাসে__কিংবা তুমি
__গায়ের রক্ত তখন পানি হয়ে যায়__জ্যোস্নাপ্লাবিত রাত মলিন হয়ে যায়
হয়ে যাই এক জণ্ডিসের রোগী__রক্তের উত্তেজনা কিংবা ঘ্রাণ কমে যায়।
সমুদ্রে কেউ অবগাহন করলে কষ্টের কারণ কেনো আকাশের ?
আলোকিত দিবস দেখে কষ্টের কারণ কেনো নিশিরাতের ?
কেউ তোমাকে ভালোবাসলে কষ্টের কারণ কেনো আমার ?
কেনো তোমার স্বাধীনতা হরণ করতে চাই ?
কারাগারে বন্দি করতে চাই কেনো তোমাকে ?
এ কেমন ভালোবাসা আমার__এ কেমন ভালোবাসা আমাদের ?
কেউ তোমাকে ভালোবাসলে কষ্টের কারণ হয় আমার/ আমাদের
আর তুমি কাউকে বাসলে হই এক নপুংশক কাপুরুষ
তাহলে পুরুষ কাকে বলে জানিনা__হে ভালোবাসার দেবি।
পৃথিবীতে কোনো পুরুষ আছেন কী__ভালোবাসার সংজ্ঞা যে বোঝেন ?
৩০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




