চালের বেলায় চাই শায়েস্তা খানের আমল
মুখ থুবড়ে পড়ে থাকে স্বপ্ন__হাত গালে বসে থাকি সিঁড়ির গোড়ায়
ছন্দপতনের ফাকেঁ দুর্ভাগের শব্দরা হাকেঁ__স্বপ্নের চাবি তো শিক্ষিত জনের হাতের কব্জায়।
একটু খেয়াল করুণ__উৎপাদন করছেন যাঁরা__যারা মৃত্তিকার শরীর ছেকে ছেনে ফলান উর্বর ধান
একটি লুঙ্গির লাগি বেচাতে হয় ক'মন__উৎপাদন খরচ উঠতেই হিমসিম__
আবার দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে বাড়াতে হবে বেতন__অথচ কমাতে হবে ধানের দাম
সাহেবেরা পাবেন আরাম__কৃষকের আল্লাহর আর রাম নাম।
চালের বেলায় চাই শায়েস্তা খানের আমল__
বেতন বৃদ্ধির বেলায় ব্যবহার করি আধুনিক যন্ত্রকল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




