লোকায়ত স্বপ্ন
গইলের গরুটা বের কর__চাড়াত বান্দেক বাহে__দুমুঠো পল দে__
স্কুলত যাবার আগে কাটিস কিছু লকলকে ঘাস :
না হোলে তো দুধ জমা হবার নয় ওলানোত__টাকা নেয়া লাগবে সুদে__
চাউল কেনার জন্যে__ নইলে রাইত্যে থাকতে হবে উপোস।
কী করবু বা,__হামরা গরীবের পোলা , দুকখ হামার চিরদিনের__
কাজ করি ভাত খাইতে হবে__ ঘাস ছিলতে হবে__নেককাপড়াও করতে হবে ;
কে সাথি হবে অমাদের__সঙ্গী হবে নিদানের ;
কে দুসের চাল দেবে__ সুজি সেমাই দেবে__ ঈদের উৎসবে।
তুই বা ভালো করি পড়েক তো__ গাইয়ের দুধ বেশী করি খা ;
বেরেন তোর ভালো হউক__জজ বেরিস্টার হ বাহে, দুকখ ঘুচুক হামার
দুধ আর মুই বেইচপের নোম__যদিও লাগে হামার উপোসে থাকা__
কুষকের চেংড়া তুই__মেধার বলে হতে পারবিনে ডাক্তার ?
শুনিসোম__মার্কিন দেশের বাতামের দোকানি হইছে দেশের রাজা
তুই যদি হইস__ডাক্তার ইনজিনিয়ার__হামাদের তখন কত কত মজা !!
০১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




