তোমাকে ভরিয়ে দেবো_____
তোমাকে ভরিয়ে দেবো__এসো, চৈত্রের নদী যেভাবে ভরে বর্ষায়
প্রোষিতভর্তৃকা যেভাবে ভরে দীর্ঘ নিবাসিত জীবনের পর নাগর কাছে এলে
তোমাকে ভরিয়ে দেবো__অবিকল, এসো ফুলে ফুলে বসন্ত ভরে দেবো তোমার।
দীর্ঘ বেকার জীবনের পর যেদিন নিয়োগপত্র আসে__সরকারি ডাকে;
যেমন আনন্দে আটখান হয়__কিংবা অত্যধিক আনন্দে যে অশ্রু জমে চোখের ঢালুতে
এসো অনুরূপ একগুচ্ছ পুলক দেবো__অর্ন্তগত বাসনা প্রসমিত করবো তোমার।
এসো নবান্নের উৎসবের আনন্দ দেবো__দেবো পুঁজোর ফুল
এক বর্ষারাতের অভিসার দেবো তোমাকে__ দেবো পুলক প্রতুল
তোমাকে সত্যি ভরিয়ে দেবো__তুমি ভুলে যাবে চৌদ্দগোষ্ঠির নাম
আর দিবসে রাতে সবটা সময় শুধু আমাকেই করবে প্রনাম।
তুমি ভেবোনা আমি শিক্ষিত লম্পট হবোনা__নিশিরাতে তোমাকে একাকী নিঃসঙ্গ
বিছানায় রেখে রাত্রিযাপন করবো না পরকীয়া শয্যায়__
পূর্ব পুরুষের সে রকম চারিত্রিক দুর্বলতা নেই আমার অস্থিমজ্জায়
তুমি দেখিও তোমাকে ঋদ্ধ করবো, ভরিয়ে দেবো, কতই করবো অন্তরঙ্গ।
০১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




