আমার নামটি তাবিজ বানিয়ে গলায় ঝুলাও
______________________________________
আমার নামটি তাবিজ বানিয়ে গলায় ঝুলাও__দেখবে, ভালো লাগবে
__আমার নিশ্বাসের সুঘ্রাণ পেলে জীবনের সকল দুঃখ ভুলে যাবে তুমি
তুমি একবার চোখে চোখ রাখে__দেখবে যত ক্রোধ কমে যাবে
টেরই পাবেনা কখন আমাকেই গেছো তুমি চুমি।
এ নামে আমার যাদু আছে__আমি হৃদয়ঘটিত রোগের জন্য এক মহৌষধ
তোমাকে দুফোটা শুভ্র জল দেবো__তাতেই শান্ত হবে তুমি
আবার তা থেকেই মন্ত্র বলে ফলে উঠবে ফল__বৃক্ষশোভিত হবে বনভূমি
তোমার চেতনায় জন্ম হবে এক শাশ্বত সুন্দর পুলকিত বোধ।
এই দেখো __আমার হাতে যাদু আছে__ হাতে হাত রাখো দেখবে
নিমিষেই তোমার রক্তে স্পন্দন এসে গেছে__হৃদয় উঠছে নেড়ে
ভালোবাসার জন্য কে যেনো আসছে তেড়ে
আপনাই যেনো মেতেছো__আবহমান এক নীল নীল উৎসবে।
আমাকে চুম্বন করো__দেখবে তোমার রক্তে চেতনায় বোধে আমার সত্তা
শরবতের সাথে মিশে গিয়ে একটি মালটি স্বাদের হয়ে গেছে কবিতা।
০১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




