জানালার পাশে হালকা হিমদিন
ঘরে বসে থাকি__জানালার পাশে হালকা হিমদিন
স্মৃতির ফড়িং উড়ে যায় চোখের পাঁপড়ির পাশে__
নিজেই আচমকা হয়ে যাই ভীষণ রঙিন,
মনের ভেতর গভীর __ কে যেন ভালোবাসে।
হালকা নরম রোদের হেমন্তের কত কত দিন
নিপুণ শিল্পের কারুকাজে কুচিশাড়ির কেমন ঢেউ__
ধীরে ধীরে প্রান্তরে হেঁটে হেঁটে দিয়েছিলে কিছু ঋণ,
আমি জানি শুধু আর পৃথিবীর জানেনা কেউ।
সাবলীল উচ্চারণে আহা ভালোবাসার উর্বর বাক্য !
পথে পথে যেতে যেতে ছন্দময় তোমার শাড়ির পাড়__
কতদিন কেটে গেছে এ্ই বৃক্ষ আকাশ আজ স্বাক্ষ্য,
কত নিবিড় করে দিয়েছিলে__আজ স্মৃতির মিনার।
ঘরে বসে থাকি__কী ভরপুর মন__নরম হিমদিন !
তুমি পাশে নেই, একা নিঃসঙ্গ__তবু কত রঙিন।
০২.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




