নস্টালজিয়া
মনে আছে হেমন্তের কদমতল, অবারিত ধানক্ষেত, বেহুলা পালা
মুকুন্দমাঝিদের শ্মশানের ভূতের নিত্য উপদ্রব
রাতের আঁধারে জেগে ওঠো রাতজাগা পাখিদের কথা না বলা
মনে আছে তোমার ভালোবাসা ধ্রুব।
মনে আছে নরম বোদে রজনীগন্ধার ঘ্রাণ, মৃত্রিকার ভ্যাপসা গন্ধ
আনাড়ি হাতে পড়া শাড়ির ভাঁজ, ভাজেঁর নিচে দুটো ফুটফুটে হাঁস
মনে আছে হেমন্তের বাতাস মৃদমন্দ
মনে আছে হৃদয় ছুয়ে যাওয়া একফালি চাঁদ আর বসন্তের বাতাস
মনে আছে নবান্রে উৎসব, অষ্টমির মেলা আর জুম্মার ফিন্নি
মনে আছে মায়ের কোল, বাবার সেন্হ আর গ্রীষ্মের দুপুর
কত কত ধান আমন বোরো পাইজন রূপশালি আর বিন্নী
আর মনে আছে দশমশ্রেণিতে পড়া আরার ঝুমঝুম নুপুর।
এখানে মেট্রো আমাকে দেয় কালো ধোঁয়া, নর্দমা অমানবিক ইট
এখানে মানুষ থাকেনা, থাকেনা লোলুপ, দানব আর স্বাস্থ্যবান কীট।
০৩.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




