তুমি থাকো আমার চোখের তারায়
লাউয়ের লকলকে ডাঁটা দেখলে আমি তোমার স্পর্শ পাই
নদীতীরে বাতাসে দোলানো কাশফুল দেখলে তোমার স্পর্শ পাই
আকাশে বাঁকা চাঁদ দেখলে তোমার স্পর্শ পাই
রাত্রিশেষের মোহন প্রকৃতি দেখলে তোমাকে কাছে পাই
তুমি কী লাউডগা, কাশফুল, বাঁকাচাঁদ আর রাত্রিশেষের নিথর প্রকৃতি ? !!
কেনো তবে এসবের ভিতরে দিয়ে আসো__কেনো তবে কথা পাঠাও এদের
ডাকপিয়ন বানিয়ে ?
কেনো আমাকে তুমি উন্মনা করে তোলো ?
কোন অলক্ষ্যে থাকো তুমি ? থাকি কী কাশফুলনদীতীরে
জ্যোস্নাবুড়ির সাথে থাকো ?
লাউডগার নরমকোমলতার ভিতর দিয়ে বড় হও তুমি ?
তুমি প্রকৃতির অপরূপ রূপের ভীড়ে মিশে থাকো__না থাকো আমার চোখের তারায় ?
০৩.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




