সত্য অথচ অপ্রিয়
বিশ্বাস উবে গেছে__ এত ভালো মানুষের ভীড়ে বিশ্বাস থাকে ?
কেনো না তাড়া তো অবিশ্বাসের কাজ করে না কেউ।
বিশ্বাস থাকে ইতর আর ইঁদৃর মানুষের ভীড়ে !
এদেশে তো ইঁদুর মানুষ নেই__ইতরও নেই
সাধারণ ধর্ম কারিগরী আর ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ কম নয় এদেশে এখন
কত মানুষের উদাত্ত আহবাণ, ধর্মকর্ম করো__কত মানুষের সদুপোদেশ
কত মানুষ নামাজ কালামের কথা বলে
কত মানুষ ফকির মিসকিনেরে দানসদগা করে__ ঈদুল আযহার পাল্লা দিয়ে
বড় রাস্তায় মাথায় করে হাটের সেরা গরু জবাই
মসজিদ মন্দিরে দানখয়রাত করে কতলোক
এদেশে খারাপ মানুষের সংখ্যা নেহাৎই কম__নেই প্রতারক ঠক।
অথচ দেখি প্রতিটি জেলার কোর্টগুলোতে কালো পেঙ্গুইন গিঁজ গিঁজ করছে
থানা পুলিশ হন্য হয়ে খুঁজছে সেরাসন্ত্রাসীর বাড়ি
দুর্নীতিদমন ব্যস্ত থাকে প্রায় সারাটি বছর
তাহলে বিশ্বাস আর আস্থা আসলেই নেই মানুষের
তা না হলে এত চুরিচামারিতে তারা জড়াবে কেন ?__বিনাশ্রমে খেতে চাবে উদরপুর্তি করতে
তাহলে বোঝা গেলো__শিক্ষার লক্ষ্য অর্জিত হয় নি এথনো........
০৩.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




