কৃষিঋণ
বৃষ্টিস্নাত রাত কেমন মোহন মধুরতা দিয়েছে মনের ভিতর___
কেমন কড়কড় নীল শাড়ি পড়ে টহলে মগ্ন করছো আমার কামাতুর মন ;
পৃথিবীর সবাইকে আমি আজ এ রাতে করেছি পর ___
আজ তোমাকে নিয়ে যাবো হোয়াংহোর তীর, আনন্দে কাটবে প্রতি অনুক্ষণ।
আজ কেনো জানি এই বর্ষার রাতে উন্মন হলো তোমার কিশোরী শরীর___
বর্ষার সদ্যফোটা কদমের গন্ধের মতোন টাটকা অনুভূতি বিলোচ্ছে এই ক্ষণে ;
এই শহরে তুমি আমি আজ যেন সদ্য বাঁধিলাম নীড় ___
মুঠো মুঠো আনন্দ দিলে, দিলে পুলকের বেলুন, স্বর্ণময় আননে।
শরীরের ভাজেঁ ভাঁজে, ফুরফুরে স্পর্শগুচ্ছ পেখম মেলচে প্রথমবর্ষার ময়ূর__
নদীরা উতলা যেন, ভরা বর্ষার উদ্দামতা, অনুরূপ তোমার বুকের জমিন ;
কবিতার প্রাঞ্জলতায় আর গানে ভাসছে আছে পৃথিবীর যত আছে সুর ___
আজকে দিয়ে গেলে, প্রান্তিক কৃষেকেরে, ভূমিকর্ষণের কৃষিঋণ।
তোমাকে পেয়ে উর্বর মৃত্তিকায় আজ চালালাম এক আবহমান লাঙল :
ফুলে ফসলে ভরে গেলো, আনন্দে বিহবল হলো এই ধরাতল।
০৪.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




