বাউলময়
মন পুড়েছে কার্তিকের আকালে__চৈত্রের নিদানে__
কী আর দেবে আমায় বর্ষায়, নীপপুস্পের ঘ্রাণে ;
তারচ বরং বিরহেই কাটাই শ্রাবণের রিমিঝিমি রাত__
শূন্য হোক পরিপূর্ণতা__ভরে থাক শরত-প্রভাত।
কত করে বলেছি তোমায়, সময়ে সাধন হয়__
অসময়ের দশফোড়েঁ নড়েনা বৃক্ষের পত্রপল্লব ;
অসময়ে বয়ে যায় যে দুষিত মলয়__
তাতে থাকেনা জীবনের উৎসব।
নিদানের দিনে আসেনি দুমুঠোভাত__একটু ডাল__
এখন ভরে দেবে বলে কুলোয় ধরেছো তোমার সঞ্চয় ;
অসময়ে তুমি এখন পাকাচ্ছো কাঁঠাল আর তাল__
অনুর্বরতায় এখন তা অপচয় নিশ্চয়।
খুলে ধরেছো__পুলকিত প্রপাত, নগ্ন বৃক্ষের পত্র__
আহা ! আমি যে আর তোমাকে ভালোবাসিনা একছত্র।
০৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




