স্মৃতির পংক্তি
শীতের আমেজ আসে, হেমন্তবিকেলের ইষৎ হিম বাতাসে ;
মসৃণত্বকে, শিহরণে জাগে, স্তনের ফুরফুরে অনুভব__
গহীন কোনো আনন্দলোকে হারাই___কার যেন স্পর্শে ;
কোন এক কল্পকথাকাহিনির রাণীর কাছে হয়ে যাই পরাভব।
সে কাছে এসে মেলে ধরে গোলাপের গর্ভাশয় __
তার স্পর্শে, ঘ্রাণে সংজ্ঞাহীন__পাশবিক অথচ কত সুন্দর,
কত মনোহয় ফুটে ওঠে তখন___শাপলার জলাশয়।
বিনাভিসায় আমি ঢুকে পড়ি__তার মাঠ প্রান্তর আর কান্দর।
আজ এই বিকেলের বাতাসে ভেসে আসে ভাবনাহীন ক্যাম্পাস-দিন
হাতে হাত রেখে দৃঢ় প্রত্যয়__আর চোখের ভাষার কারুকাজ
সেদিন পিছনে পড়ে থেকেছিলো বিধি-বিধান, রাষ্ট্র, দেশ আর সমাজ
সেদিন দিতেছিলে শুধু, বাড়ায়ে দিয়েছিলে আমার ঋণ।
শীতের আমেজ আসে__হেমন্তবিকেলের বাতাসে__তুমি আসো অবিকল :
আনন্দবেদনা কাব্য রচি যাই __চোখে ঝরে ঝর্নার ঝরঝর অশ্রুজল।
০৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




