দুটো জ্যোৎস্না পাশাপাশি জ্বলে
জমে আছি___প্রাকৃতিক ফ্রিজে
একটু উত্তাপ নয়তো বাতাস পেলেই গলে যাবো
তারচে বরং নিরাপদ দুরত্ব বজায় রাখো__
নইলে বর্ষার নদী উছলাবো।
কতদিন তোমার অন্দরে যাইনা
কত কারুকাজে নতুন দুর্বায় ছেয়ে গেছে মাঠ
কতদিন রাজদরবারের খুলিনা কপাট
তোমার ভালোবাসা পাই না।
দুটো জ্যোস্না পাশাপাশি থাকে
জোনাকির মতোন জ্বলে আমার মনের কোণে
বিচ্ছূরিত জ্যোস্নায় বাকেঁ
ভরে আছে অজস্র ভ্রণে।
এবার দেখা হলে হবে উৎসব
তুমি হবে হর আর কিন্তু আমি হবো লব।
০৮.১০.২০১৩
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




