কতদিন ফুটবল খেলিনা__মাঠে__লকলকে ঘাসগুলো চেয়ে থাকে
আকাশের দিকে__দেখে তারার মিটিমিটি
পাদুটো আমার শিরশির করে__গোল দিতে হয় বদ্ধপরিকর___
আচমকা আমি খাই লুটোপুটি।
তুমি আমার ফুটবল মাঠ__তোমাতে বিচরি আমি পাই ঘাস অনুভব
স্পর্শে পাই সুধা সুরা আর অমরার এক মধুময় আবেশ
তুমি ছড়াও দীর্ঘকালো ঘন কেশ
আমার ভিতরে শুধু এক আবহমানতার উৎসব।
তুমি এক ফলবতী বৃক্ষ হও__জঙ্ঘায় প্রপাতের ঘ্রাণ
জৈষ্ঠ্যের মধুমাসে যেন কাঁঠাল পেকেছে কাণ্ডের গোড়ায়
কণ্ঠে নেমেছে পৃথিবীর যত আছে তান
তুমি আমি ভিজে গেছি__এক ঝরঝর বর্ষায়।
তুমি এলে মাঠে নামি__সারা মাঠে তুমি আমি আর ভালোবাসা আমাদের
আদিম এক আবহমান ভাষায় কথা বলা শুধু হয়__আহা ! আনন্দ ঢের।
০৮.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




