বিষয়বিহীন কবিতা
শাফিক আফতাব..........
একদিন আমি ছিলাম পবিত্র প্রার্থনা,
দেবতার অর্ধ্বস্তন সম্মানীত ব্যক্তি : তোমার কাছে।
এখন কেউ নই__
আমার কোনো নাম নেই__কোনো পদবী নেই__ সব মিছে।
একদিন পবিত্র প্রথম প্রভাতের মতোন একঝলক আলো ফুটে উঠতে
তোমার মুখ ছুযেঁ।
অলস নিশ্বাসের ঘ্রাণে সারা শহরে ছেয়ে যেতো ঘুমের আবেশ
রাতের আবেশ লেগে থাকা অন্তর্বাসে ফুটে উঠতো গোলাপ
আর পবিত্র ধ্যানের মতোন তুমি আমাকে কামনা করতে__
ফুলের ডালা হয়ে নিজেই নিজকে এগিয়ে ধরতে__যেন আমি একমাত্র অতিথি তোমার।
এখন ভুলে গেছো
কেনো না নদীরা ভরে গেছে__ বালি আর কাঁকড়ে__লতাগুল্ম বাকড়েঁ।
দেহ থেকে প্রাণ উঁবে গেলে ভালোবাসা উঁবে যায়__ভুল বুঝে প্রিয়ায়
একথা জানা ছিলো না
১০।১০।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




