দাম্পত্যহুমকি
ক্ষুধায় কাতর পড়ে থাকি নিরন্ন মানুষের মতোন
তবু দাও না দুমুঠো ভালোবাসা___
অাগুণ জ্বলে ওঠে হৃদয়ের কুঠরিতে __তবু নেই আশা
তোমার। এদিকে আমার গনগনে গগন।
এই দ্যাখো কেমন বারুদ হয়ে পড়ে থাকি আগুনের ভাগাড়ে
জমে থাকি পৃথিবীর অভ্যন্তরে যেন লাকোলিথ পর্বত।
এই ওঁঝা আমারে কেমন ঝাড়েঁ
তবু হৃদয়ের গভীরে বাজে ভালোবাসার নহবত।
রক্তে আমার এখন সবোর্চ্চা তাপমাত্রা
হৃদয়ে এখন ঝিনুকের প্রদাহে জন্মাবে মুক্তার দানা
কবিতা আর মানবেনা কোনো মিল ছন্দ মাত্রা
সে আর মানবেনা কে সতী আর কে বেগানা।
ক্ষুধায় কাতর পড়ে থাকি__আসো, দাও ভালোবাসার জল
নইলে বিপথগামী হবো__ঝরবে অশ্রু ছলোছল।
১০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




