মনে আছে গোলচাদেঁর রাত
শাফিক আফতাব............
ভুলে যাই শত্রুর নাম__য়ে আমায় বেদম প্রহার করেছে
যে দিয়েছে আমার পাকা ধানে মই
রাতের নিঝুমে ঢিল ছুঁড়ে ভেঙে দিয়েছে কাঁচা ঘুম__তার নামও ভুলে যাই
শুধু তোমাকে মনে আছে__মনে আছে তোমার প্রথম গোলাপের ঘ্রাণ
লাউপাতাহাতের স্পর্শ__অার কাশফুলচুলের সুবাস
খুব মনে আছে গোলচাদেঁর রাত__তোমার সংরক্ষিত এলাকায় প্রবেশের স্মৃতি।
ভুলে গেছি__ যে প্রতারণা করে আত্মসাত করেছে ঘামে অর্জিত অর্থ
পিতার পৈত্রিক জমিতে প্রবেশে করে যে লণ্ডভণ্ড করেছে সোনালী ধান
বিশ্বাসঘাতকতা করে যে পাচার করেছে আমার অন্তর্নিহিত তথ্য
যারা সিং খুড়েঁ চুরি নিয়ে গেছে মায়ের একমাত্র সম্বল স্বর্নালংকার__তাদেরও ভুলে গেছি
শুধু তোমাকে মনে আছে__মনে আছে টসটসে কমলার কোয়ার সুঘ্রাণ
আদিম প্রপাতে ঝরঝর বর্ষণ__একটি শীতবিকেলের ফুরফুরে হাওয়া
তোমাকে মনে আছে__অনার্যভাষায় গান গাওয়া............
১০.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




