স্বর্গলোকের সই।
শাফিক আফতাব................
একদম ভরপুর মেঘের মতো মনে হয় তোমাকে__
মনে হয় হেমন্তের ভরা ক্ষেত__
আবার মনে হয় কলার পুষ্পকলি__
কখনো বা বর্ষার ভরা নদী মনে হয়__
মনে হয় পরিপুষ্ট এক বীজপত্র__সবকিছু মনে হতে হতে আমি
তোমাকে কখন ভালোবেসে ফেলি__নিজেই জানিনা।
তাহলে এটাকে কী ভালোবাসা বলবো না কামনার প্রকাশ ?
তুমি কাছে এলে বেড়ে যায় শ্বাস :
অমি তখন ভূগর্ভস্থ্য প্রাকৃতিক সম্পদের জন্য খননে উদ্যত হই :
আর তুমি তখন হয়ে যায় আমার স্বর্গলোকের সই।
১১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




