মিথ্যে অঙ্গীকারে আমার সত্তায় তুমি গোরোচনা দিয়েছো।
তুুমিই আমাকে বলেছিল__তোমার তেমন বড় আশা নেই
ডালভাতেই চলবে তোমার__
বছরে দুটো কাপড় আর মোটা চালে বেশ চলবে তোমার__
তোমার তেমন বড় আশা নেই__
উপজেলা সদরে ছোট্ট একটা বাড়ি হলেই চলবে__
বাঙালি ভালোবাসা পেলে বিদেশি ডিসকো ডেন্স দরকার হবেনা__
এখন তোমার দরকার মিহি চিকন চাল
বিদেশী জিন্সের প্যান্ট, বুকখোলা শার্ট, ব্রাহীন বুকের সীমানা
প্রথম প্রথম ভোর ভোর ঘুম থেকে উঠতে__এখন সকাল দশটায়
প্রথম প্রথম কনডমে চলতো__এখন উত্তেজক ট্যাবলেট__
বাঙালি ভালোবাসা কবর দিয়ে তুমি__বিদেশী সংক্ষিপ্ত প্রেমের পুরাণ রচনা করো।
এখন।
এখন তুমি ইউএসএতে বাড়ি করবে__
মিসকিনের দেশে আর থাকবেনা।
মিথ্যে অঙ্গীকারে আমার সত্তায় তুমি গোরোচনা দিয়েছো।
১১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




