সৎ ভেবে যাকে দিলাম স্যালুট,
দেবতা ভেবে করলাম প্রনাম,
গুরু ভেবে নতশীরে যার কাছে মাথা নোয়ালাম ;
বড় ভেবে বুক ফুলে জানালাম শ্রদ্ধা__
এখন দেখি সৎ মানুষটি দুবৃর্ত্তের সর্দার।
দেবতা মানুষটি মাদক আর মাগির আস্তানার খদ্দের।
গুরুজী আদম বেপারীর ঘনিষ্ঠ বন্ধু।
আমার অগ্রজগু্চ্ছ পেশাদার ধর্ষক।
আমি প্রনামের হাত গুঁটিয়ে নিয়ে__
শ্রদ্ধাবনত বুকে পাথর বেঁধে__
আর স্যালুটের অঙ্গুলী ভাষণের তর্জনী সংকেত করে
দৃপ্তকণ্ঠে বলি : 'মানুষের মতোন রহস্যময় আর জটিলজীব
পৃথিবীতে একটিও নেই'।
১১.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




