ব্যবচ্ছেদধর্মী
শাফিক আফতাব..............
আমি ভুলে যাই__আমাার স্থান তোমার হৃদয়ে__রক্তে নয়
হৃদয়ের উত্তাপের সহিত আমি উঠানা করি__প্রদাহ যত বাড়তে থাকে আমি তোমার তত আপন হতে থাকি
কিংবা প্রদাহ কমে যায়__আমি তোমার পর হতে থাকি।
আমি রক্তের সম্পর্কের মতো কিছু ভেবে তোমার হাতে হাত রাখি
জীবনের শপথে সবকিছু উজাড় করে দিতে চাই।
তোমার জন্য আমি যুদ্ধ ঘোষণা করি
তোমার জন্য তাজমহল রচনা করি।
তোমার জন্য আমি নিরীহ প্রজাদের ঠকিয়ে স্বর্ণের পাহাড় গড়ি।
অথচ তুমি আমার কেউ না__তোমার সাথে আমার ভালোবাসা নামক যে আপেক্ষিক সম্পর্ক তা
দমকা হাওয়ার মতোন।
কিংবা পলের বহ্নির মতোন, জ্বলে জ্বলে নিভে যায়__
হৃদয় মরে গেলে ভালোবাসা মরে যায়__অথচ রক্ত মরেনা__কালান্তরে রেখে যায়
জীবনের গুণাগুণ__বৈশেষ্ট্যের নুন। অথচ তুমি ফুটন্ত প্রসূন।
তবু ভুল করে আমি তোমার হাতে হাত রাখি__উজাড় করে দেই যত সঞ্চয়
রাজসিংহাসন ছাড়ে তবু রাজান তনয়।
১২.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




