সুন্দর
[শাফিক আফতাব]
সবুজ পাতার নিচে দেখলাম অনুভবের ফল
কাণ্ডে দেখলাম__আজব যাদুর স্পর্শ
চোখে দেখলাম একগুচ্ছ বর্ষার গান
বুকের পরে ফুটছে শতদল।
পৃথিবীর সব ফুল থেকে তুমি তীব্র সুবাসিত
পৃথিবীর সব আনন্দ থেকে তুমি ভিন্নতর আস্বাদ
পৃথিবীতে যত আছে প্রবচন প্রবাদ
সবচে তুমি প্রকাশিত।
দুঠোঁটে বর্ষার সিক্ততা
কপোলে অপরূপ অপূর্ব এক টোল
সাবলীল সংলাপ হয__যাই বলো আবোলতাবোল
তোমার কথা হয় কবিতা।
শানিত শানে তুমি গান নিয়ে আসো হৃদয়ে
ফুটে যাই অকস্মাৎ তোমার প্রদাহে।
১৬.১২.২০১৩
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



