তোমার হুমকিতে বুকের দুর্বা নড়েনা।
আমি তো সবটুকু পরাজয় মেনে নিয়েছি।
আমি এখন নিঃসঙ্গতা ভালোবাসি
নির্জনতাও অধিক প্রিয়
বিলাসেরও লালসাও নেই
প্রেম আর ভালোবাসার জন্য আর্তি নেই
ভালো না বাসার হুমকি দিয়ে তবে কী করবে ?
আকাশের কাছে আমার আর কোনো প্রশ্ন নেই
সমুদ্রের কাছে কোনো অনুযোগ নেই
তোমার কাছে আমার কোনো অভিযোগ নেই
আমি অন্তহীন পথের মতোন শুধু চলার সূত্র জানি
নদী যেমন গতির চল্দ জানে।
জীবনে দুমুঠো রৌদ্রের জন্য বিনিদ্র কত রাত গেছে
তোমার জন্য গেছে দহনের মোহন ফাগুন
আমি শীতের শান্ত নদী
ভয় আর প্রণয়ের কোনো লালাসা নেই আমার
তোমার হুমকিগুলো খারিজ করে দিলাম সাক্ষ্যহীন মামলা।
৮.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



