প্রতিদিন ঝোপঝাড় কাটি, নিজেই সেটেসুটি উঠি
কৃত্রিম ফোয়ারায় গা এলাই
সুঘ্রাণ সাবানের ফেনায় ধৌত করি বগল, বাকলের ময়লা
সুন্দরের অক্সিজেনে শ্বসনকার্য চালাই।
প্রতিদিন তোমাকে পাই
অবগাহনে জলডুবুবীর মতোন সন্ধান করি হারিয়ে যাওয়া প্রেমের জাহাজ
গহীনের তল খুঁজে অনন্তে হারাই
তবু বন্ধুর পথ, মিথ্যে, খায়েসের পাশবআঁচড়, খাঁজ।
ভালোবাসা চুমো খেয়ে সাবার করতে চাই হৃদয়ের দহন
তোমাকে সবটুকু পেয়ে আকাঙ্ক্ষার পক্ষিরে শান্ত করতে চাই
ক্রমাগত তুমি হতে থাকো মোহন
তোমার গহবরে পুলকের রেণু পাঠাই।
রেণু থেকে বেড়ে্ ওঠে যাদুরশিশু
চেতনায় জমা হয় আমাদের কিছু।
০৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



