খুব হিসেব করেই পা ফেলেছিলাম
প্রতিটি শব্দের দ্যোতনা কতটুকু কানে কাজে অনুপুঙ্খতায় মেপেছিলাম
স্বরের ব্যঞ্জনা অঞ্জনা তুমি বুঝবে না জেনে তোমাকে ভালোবেসেছিলাম
অাজ ভুল গদ্যের মলাটবন্দি জীবন
ছন্দহীন কবিতার ছন্দপতন
হিসেবের গড়মিলে বাড়ছে সংকট
উৎকট গন্ধে তবু জীবনযাপন।
হিসেব করেই ভালোবাসার সূত্রগুলো মুখস্থ্য করেছিলাম
উপপাদ্যের সমীকরণে জীবনকে দেখেছিলাম
তোমার ভালোবাসা অথই নীলের সম্ভার ভেবে দিয়েছিলাম মন
তোমার কাছে করেছিলাম আত্মসর্মপণ।
জীবন গাণিতিক সূত্র মানে না
ভালোবাসা মানে না হিসেবের খাতা
তোমাকে বুঝিনা তাই হে সুনন্দা সবিতা।
০৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



