দেয়ালে পিঠ ঠেকার পর এগুতেই হয়
আক্রমনটা অনিবার্য এবার।
ভেবেছিলে ঢেড়াই মাছে মতোন লুকোবো কাদার ভেতর
কিংবা নেউল কুকুরের মতোন লেজ গুঁটিয়ে ছাড়বো এই গ্রাম
নপুংশকের মতোন সব মাথা পেতে নেবো।
ভুল ভেবেছিলে
মশাও কখনো প্রাণঘাতি হয়
ইঁদুরের কামড়েও জলাতঙ্ক হয়
পিচ্ছিল রাজপথেও পা পিছলে ভাঙে সুঠাম হার।
হিটলাররা মরে যায় দেখো
স্বৈশাসকের পতন অনিবার্য হয় অভ্যূত্থানে
লৌহমানবের বুকও বিদ্ধ হয়।
দেয়ালে পিঠ ঠেকার পর এগুতেই হয়
আক্রমনটা অনিবার্য এবার....
১১.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



