প্রতিদিন জীবনকে ছানি, ধবল দুধের স্বর পড়ে আনন্দের __
কতদিনের পরিশ্রান্ত মনের সঞ্চিত লাক্ষ্যরস চুয়ে পড়ে প্রেমের ;
তোমাকে স্পর্শে তবু আমি পেতে চাই জীবনের গভীরতর অনুভব__
সবটুকু আনন্দের লাড়ু হয়ে ভরে থাকো ব্যাক্তিগত ফ্রিজের ভেতর।
রক্তের প্লাবনে, শিরাউপশিরায়, হরমোনে, শ্বাসে প্রশ্বাসে তোমার স্বর ;
ভালোলাগার আভাসে, ভাবনার ব্যঞ্জনায় তুমি কেমন এক মালবিকা !
মনে হয় স্বর্গলোকের থেকে উঠে আসা ফুরফুরে সোনালী এক বালিকা ;
মনে হয় অনেক দহনের পর ধবল দুধের উপর পড়ছে সর।
এলোচুল থেকে বিচ্ছূরিত হচ্ছে সদ্যফোটা গোলাপের ঘ্রাণ ;
চঞ্চুর দুতীরে ফুটে উঠছে কামনার ঘামে স্বচ্ছতোয়া এক উচ্ছল নদী
বুকের উপর ফুঁসে উঠছে অধিক জলের জলোধি
তোমার জন্য আচমকা আজ আমি ফুটে উঠলাম, স্বচ্ছজলের স্নান।
প্রতিদিন জীবনকে ছেকে ছেনে পাই স্বর্গলোকের থেকে মদির সুধা ;
যুগে যুগে আমি কৃষ্ণ হই, তুমি হও শত জনমের বিরহিনী রাধা।
১৩.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



