এতা শরমের পর পরম আদর পেলে
গরম ভাতের ভাঁপের মতোন শুভ্রতা
বহুদিন পর আজ লাক্ষ রস খেলে
তোমার মুখে ফুটছে আজ কত কথা কবিতা।
লাজলজ্জার আঁচল ঠেলে আজ উঁকি দিলো প্রেম
আবহমান বাঙালির তুমি আজ নন্দিনী মেম
আজ লাজের প্রাচীর ভেঙে এলো রঙিন প্রজাপতি
আজ কেমন ফুটে উঠলে হে আমার প্রতীতি।
নগ্নতায়ও আজ কেমন সুন্দর শিল্পের কারুকাজ
শরমের আবরণ ছিঁড়ে আমাদের ভীড়ে এলো সুধা
আজ খুঁজে পাই না তোমার উপধা
আজ আমাদের অফিস আদালত নেই, নেই সমাজ।
নগ্নসুন্দর অনুভবে তোমাকে আজ পেলাম ফুলকুমারী
শিল্পের কাজে কিন্তু আমি তুখোর না, বলা যায় আনাড়ি।
১৩.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



