সেই কতদিন থেকে কোনো সংশ্রবে নেই
কুনো স্বভাবে দিন কাটাই __
সেই কতদিন থেকে বাস আপন ঘরেই,
কত জনারে করেছি সাঁটাই।
প্রতিদিন তবু কত শত্রুর ভিতর দিয়ে আমার দিন যায়
কেহ করে মেধার বড়াই __
কেহ আমার তুখার শিক্ষক, কারে আছে বালার সরাই,
যাকে দেখিনি কোনো জনমে সেই আবার দুর্নাম রটায়।
কেউ আবার জমির সীমানা ঝুড়েঁ দেয়
জবর দখলের চেষ্টা করে __
কেউ আবার জমির দাগ খতিয়ানে কালি লাগায়,
কেউ আবার হিংসায় মরে।
এইসব থেকে আমি পরিত্রান পেতে নিয়েছি নির্জনবাস ;
তবু আর কই হয় শত্রুর নাশ !
১৫.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



