কাম ক্রোধ কামনা, আনন্দ, বাসি পুলক, রক্তমাখা তেনা,
কফ, কাশ, চঞ্চু, স্তন, শিশ্ন, পাঁজর, হাড়, অন্তর্বাস, মেঘচুল
সব পচে গলে মৃত্তিকায় মিশে, জিপসাম হয়।
তোমার আমার ভালোবাসা বাতাসে মিশে জলীয় বষ্প হয়
আমার ছেঁড়াফাঁড়া হৃদয় কাব্যের ব্যঞ্জনা হয়
তুমি অনন্তে মিশে স্বপ্ন মানবী হও।
ভালোবাসা হাওয়ায় মিশে যায়
এর কোনো বাস্তব ভিত নেই,
বয়সের ভারে ভালোবাসা বুড়ো হয়, কুঁজো হয়
মানবী সময়ের তাপে পুড়ে যাওয়া কাগজের ছাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



