মনে এলে জংসন থেকে দূরে মেঠোপথে, ধানক্ষেতে
রেলপাতের বিকেল, সন্ধ্যার ভাঁটফুল, মনে এলে সফেদ কলেজ ড্রেস
জলছাপ বুক, নীলফড়িং,চঞ্চুর শিশিরে, মনে এলে কলাপাতা কামিজের
ভেতর। স্পর্শের তুলতুলে পুলকের আবেশে, রাতের আকাশে ধ্রুবতারার
মিটমিট প্রজ্বলতায়,শীতরাতের উষ্ণওমের ঘ্রাণে, প্রাণে প্রেমের লোবান
জ্বেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



