যতটুকু পারি নিরাপদ দূরত্বে থাকি,
তবু জড়িয়ে যাই,
এক অনিবার্য কক্ষপথে পরিভ্রমণ।
এড়িয়ে চলি হট্টগোল, কোলাহল থেকে যাই নির্জনতায়
প্রতিযোগিতায় না জড়িয়ে নিজের সাথেই বাজি ধরি
তবু মানুষ উষ্টা খায়, কাদাজল ছুড়েঁ মারে, ঈর্ষা করে।
মানুষের চরিত্র বিশ্লেষণ করিনি কখনো
কে কোন ভাতে খায়, কে কার ঘরে রাত কাটায়,
কার বিবাহিত স্ত্রী ক'জন, কার জমির দাগ খতিয়ান কত
কিছুই জানার ফুসরত আমার ছিলো না কোনোদিন
আমি আমার অন্তর্গত ভাবনাগুলো সেঁটেসুটে বাক্যেরবৃক্ষ বানাই।
অথচ আমি যত ভোট করি
আমার প্রিয়তমা স্ত্রীর ভোট ছাড়া আমি কারো ভোট পাবো না।
১৭.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



