তুলতুলে আনন্দদের নিয়ে বৃক্ষের দিকে তাকাই
ফলবতী বৃক্ষ সোনালী অনুভবে আমাকে ব্যঙ্গ করে
আমার ভেতর গুমড়ে ক্ষেপে ওঠে পাগলা সাঁনাই
আমাকে অবস করে কোন যাদুকরে।
ফুরফুরে পুলক নিয়ে আমি ধরি তোমার হাত
পাহাড় গলে অমনি হয়ে যায় প্রপাত
অমনি উৎসমূল হতে নদীর উচ্ছল গতি
উষ্ণতার ভীড়ে কত চারুময় আমার প্রতীতি।
রক্তের প্লাবনে শ্রাবন আসে
ঝরঝর বর্ষণে ভূমি কর্ষণের আদিমরীতি
রক্তের সাথে রক্তের একী সম্প্রীতি
তোমাকে কেমন মোহন মনে হয় জারকরসে।
তুলেতুলে আনন্দ নিয়ে বাড়াই হাত
ভেতর তখন কেমন মোহন জ্যোস্নাবতী রাত।
১৬.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



