তিনি ক্ষমতাকে কুক্ষিগত করেন,
দাবার গুঁটি চালেন__গোলক ধাঁধাঁয় অবশ করেন
নিরীহ জনপদ। তিনি কাঁটাতারের বেঁড়ায় ঘিরে রাখেন
সুরম্যপ্রাসাদ। একপাল কোতোয়াল সংরক্ষিত রাখে তাঁকে।
যাদুর গুঁটি তার হাতে, ইচ্ছেমত খেলছেন তিনি, তিনি হাওয়ায়
ওড়েন, ভূতের রাজ্যে তিনি তুখোর যাদুকর, তিনি নিমিষেই
দিনকে রাত করেন, রাতকে দিন, তাঁর তর্জনীতে খণ্ড খণ্ড হয়
পাহাড়, নদী, ভৌগলিক সীমারেখা, সেই অদৃশ্য দৈত্য, যাদুতন্ত্রে
আমাদের দাবিয়ে রাখে, আমরা ঘুমের বোবা ধরা মানুষ, অন্ধকারে
হাতড়ে মরি মুক্তি, আমাদের দম বন্ধ হয়ে আসে......
১৭.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



