আমি আর কতদূর য়েতে পারি,
গন্তব্য কিছু তো আছে বটে।
যতদূরে যাই, ঘুরেফিরে আবার জলীয় বাষ্প হবো, মেঘের কণা হবো
তারপর তোমাকে বর্ষাবো আবার।
তোমাকে প্রেমে প্লাবিত করবো। বর্ষার অঝোর বর্ষণে তোমাকে দেবো ফুলবতী রাত
তোমাকে উপহার দেবো নায়াগ্রা প্রপাত।
যতদূরে যাই, পৃথিবী কক্ষপথেই ঘুরছে
সবকিছু টানছে কেন্দ্রের দিকে
এক অদৃশ্য যাদুতন্ত্রে আমরা আটকে থাকি, ঘরগিরস্তি করি, সন্তান জন্মাই
অমন এক অদৃশ্য যাদুবলে আমি আবার ঘুরেফিরে তোমার কাছেই আসি
ভালোবাসি, জড়িয়ে যাই অনিবার্য এক কুহকে,সুধাময় পুলকে।
পৃথিবীর কেন্দ্র থেকে বিচ্ছন্ন হলে সমূহ বিপর্যয়
প্রেম পৃথিবী থেকে উজাড় হলে জন্মাবে না বৃক্ষ,প্রাণী, জীব __
সবকিছু হয়ে যাবে ক্লিব।
যতদূরে যাই, আমার গন্তব্য আছে,
আছে প্রত্যাবর্তনের সূত্র
আছে নস্টালজিয়া, আছে নাড়ির টান, আছে গ্রাম, আছ তোমার আবহমান
বাংলার রূপ, এক ছন্নছাড়া রঙিন মধুপ যত দূরে যাই ঘুরেফিরে আবার
তোমার আঁচলে লুকোবো মুখ,....
১৮.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



