দিন আসবে, একদিন
বুক ফুলে মাথা উঁচু করে দাঁড়াবো অামরাও।
তোমাদের কুক্ষিগত ক্ষমতাগুলো ক্রাচে ভর করে হাঁটবো রাজপথ
তোমাদের টগবগে রক্তে আসবে মরণব্যাধি ভাইরাস
তোমাদের রমণের যন্ত্রপাতি অকেঁজো হবে একদিন
এই যে তুখোর বীরের মতোন দাবার গুঁটি চালছো, একদিন
বোধবুদ্ধি লুপ্ত হবে তোমাদের, অনৈতিক নীতির ফিরিস্তি জাহির
করে একদিন যেমন এক ঘরে করেছিলে নিরীহ জনপদ
কালের করাল থাবায় একদিন পোষা কুকুরের কাছে হার মানবে।
দিন আসবে, একদিন
আমরাও বুক ফুলে মাথা উঁচু করে দাঁড়াবো
তোমরা মুমূর্ষের মতো গোঙাবে একদিন,
নিস্তেজ হবে রক্তের দাপট, লোপাট হয়ে যাওয়া আমাদের অধিকার
আমরা ফিরে পাবো তোমাদের রুগ্ন কঙ্কালের পাজরের গিঁটে গিঁটে
অত ভাবিনা, সত্য একদিন উদ্ভিদের মতোন ভোগা চেলে মৃত্তিকার চাক
ঠেলে উঠে আসবে, তোমাদের মুখোশ একদিন রাষ্ট্র হবে, আমরা বুক
ফুলে মাথা উঁচু করে দাঁড়াবো।.....
১৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



