সত্য, সততাটুকু কেড়ে নিলে কী থাকে বলো
তোমাকে যে হৃদয় দেবো, খাঁটি দুধের সেখানে পড়বে কি সর।
মানুষকে আর মানুষ বলে মনে হয় না
সুবিধাভোগি প্রাণী মানুষের চেয়ে আর কী আছে বলো
এদের আকাঙ্ক্ষা বড়, এদের ভোগের ফিরিস্তি বিশাল, রমণের প্লাবনে
এরা সয়লাব করে রাতের সুবাসিত আঁধার
কুটকৌশলেও এদের তুলনা মেলা ভার
হৃদয়ের খেলায় আবার এরা বাজায় রঙিন সেতার।
খুব স্পষ্টভাবে দেখেছি, প্রতিটি মানুষের স্পন্দন, নড়াচড়া
নৃত্য, স্বার্থ হাসিলের কৌশল, যুদ্ধের পদ্ধতি, ধর্মের ব্যাখা__
মানুষ কী করে পারে, __এইসব
তবু যুগে যুগে মানুষের জয়গান, যুগে যুগে মানুষই আনে ফরমান
মানুষের জন্য তবু পৃথিবী কত উদার,
পাহাড়, নদী, বৃক্ষ, বিস্তীর্ণ ফসলি মাঠ, অরণ্যের ছায়া__সব
মানুষের জন্য।
হায় ! মানুষ,তবু সত্যটাকে চিনতে চায় না ...........
১৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



