সবি উজাড় হলো__সত্যটুকু থাকলো কাছাকাছি
আমি আর কী নিয়ে বাঁচি ?
সত্যটুকুর ক্রাচে ভর দিয়ে অফিসে যাই, ডায়াসে দাঁড়াই
রুগ্ন শরীর নিয়ে দুটো কথা বলি, শিষ্যরা হাসে, কাঁদে, আমিও
অনাথ সত্যেরে বুকে ধরে বেঁচে থাকি, চোখে আমারও শিশির ঝরে
সত্যের শিশির।
চরচর করে সফেদ ফ্ল্যাটগুলো গগনকে চুম্বন করে
কালুমিযা দেখতে দেখতে হয়ে যায় কালু চৌধুরি
আমার সত্যের ঝুলিটা মাথার খুলি খায়, বাচাল বুলির জন্য
ইচ্ছেমত শাসাই কখনো সখনো তাকে
সত্যে তবু রক্তে মিশে থাকে, হিমোগ্লোবিনকে গাঢ় করে
অথচ নড়বড়ে কঙ্কালের খুঁটিতে ভর দিয়ে আমার দিন যায়,
বনভুমি উজাড়ের মতোন বিলীন হয় মানবতা
সত্যটুকু অন্ধের ষষ্টির মতোন ফল্গুধারার মতোন চেতনায় মিশে থাকে...
২০.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



