জীবনকে বলেছি, জলের মতোন সহজ হও
জীবন তবু বেঁকে বেঁকে চলে __
জীবনকে বলেছি উচ্চাভিলাসে কেনো নিজকে পোড়াও
জীবন তবু স্বপ্ন দেখে পলে পলে।
জীবনকে বলেছি, বৃক্ষের মতোন তুমি উদার হতে পারো না
জীবন তবু দ্বন্দ্বে জড়ায় __
জীবনকে বলেছি মানুষকে কেনো দাও বেদনা
জীবন তবু ডুকরে মরে ভালোবাসায়।
জীবনে বলেছি, বিলাসে জন্য কেনো যুদ্ধ
পথের মতোন স্বাভাবিক হতে পারো না__
জীবন তবু খানা খন্দরে হোঁচট খায়__
জীবন আমার কোনো কথা শোনে না।
জীবনকে বলেছি, আর্তমানবতার সেবার নিজকে সঁপে দাও
জীবন তবু কুটচালে লুটাতে চায় রাজকোষাগার
জীবনকে বলেছি, কেনো তুমি হারাম আর ঘুষ খাও
জীবন তবু হতে চায় ক্ষমতাধর স্বৈরাচার।
জীবনকে আমি আর কিছু বলিনা
অন্তর্দহনে নিজে পুড়ে মরি, জীবন শুধু করে যায় ছলনা।
২৬.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




