হরহামেশা এখন দিনকে রাত হতে দেখি,
রাতকে দিন, দিনদুপুরেই মানুষগুলো কেমন
আস্ত বানরের মতোন ঘোরাফেরা করে
একজন ইবলিশ বসবাস করে সদা মানুষের ভেতরে।
তুমি ধীরে ধীরে সেদিন স্পষ্ট আর সাবলীল ভাষায়
বলেছিলে,আজ সেই তুমি দিব্যি ভুলে গেছো ভালোবাসা ভাষা
সেদিন তুমি নিজ হাতেই একটা তরতাজা গোলাপ দিয়েছিলে
একদা আমার জন্য ছিলো তোমার বারমাসা।
তোমাকে মেলাতে পারিনা আজ, কী করে সম্ভব এই রূপান্তর
মানুষ কী করে এত দ্রুত ভুলে যায় ভালোবাসার ঘ্রাণ
এমন নিপুণ অভিনয় তুমি শিখলে বিধাতার কোন নাট্যশালায়
কী করে মানুষ এভাবে চোখের পাতাল উল্টায়।
আমিই ভুল দেখি, না এখন আসলেই কলিকাল ?
নারীরা ভুলে গেছে ভালোবাসা, আর নদীরা প্রবাল ?
০৯.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



