জীবনকে নিয়ে আজ খুব একটা ভাবিনা
নদীর মতোন জীবনও গন্তব্যে যাবে
উপোসে পরবাসে বিলাসে আহারে অর্ধাহারে যাবে
জীবনকে নিয়ে আজ এতটুকু ভাবিনা।
ভালোবাসা, সে তো সুর্যোলোকের মতোন, আপনাই করবে আলোর বিস্তার
জীবনের অমানিশা, আপনাই সূর্যের তেজে পালাবে ঝাউবনের আড়ালে
জীবনে বিষাদের ছায়া, আপনাই পালাবে কুয়াসার ঝাঁলে,
জীবনে কুৎসিতের কোনোদিন হয়েছে নিস্তার ?
তুমি চলে যাও, যেখানে যাও, আমি আদিঅন্তহীন জড়ের মতোন মূক
দিনদুপুরে যাদুকরের হাতে যদি ফোটে ডিম থেকে ছানা, হই না উৎসূক
রাত্রিশেষের ক্লান্ত ট্রেনের গায়ে এলিয়ে দিয়েছি আমার সত্তা
যেখানে যাই, যাই,__আমার কেন তবে তাড়া, আছেন তো বিধাতা।
এই নদী নক্ষত্রে আছে আমার পুরো অধিকার
নারীর ভালোবাসা, সেও মৌলিক অধিকার আমার।
১০.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



