বাবার হোটেলে খাবার সময় খুব খেয়েছি
লবন তেল একদিক সেদিক হলে লঙ্কাকাণ্ড
এখন আমি নিজে কামাই করে যখন বাঁচি
এখন নুনভাত হলে চলে, চলে মাটির ভাণ্ড।
ভাতের লোকমা মুখে দেবার আগে মনে হয়
এটা কি আমার চাকরির বেতন না ঘুষের
এটা কীসের ডাল, খেসারী বাকলা না মুষের
এখন খুব করে ভাবি, এতটুকু নয় অপচয়।
বাবার হোটেলে খাবার সময় আমি রাজতনয়
এটা দাও, সেটা দাও, কী পাক করেছো মা ?
এ্যা কী ? এটা আমি কিছুতেই খাবো না
সংসার সমরাঙ্গনে এখন তরঙ্গের ভয়।
খাবারের আগে ভাবো, ওটা কি কায়িমশ্রমের ?
না মেধার ? ঘুষের, দালালির, না মানুষ গুমের?
১৭.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




