আলো এসে ভর করে হৃদয়ের তারে
ভালোবেসে ফেলে এলে তুমি ভাই কারে
কাহার মনের ভেতর দিয়ে এলে প্রেম
কাহারে একদা তুমি করেছিলে মেম।
সে আজ কেঁদে কেটে দিন করে পার
সময় তোমার নেই আজ খোঁজ নেবার
একদিন মধু নিয়ে পেয়েছিলে সুধা
আজ তাহার পেটে খুব কিন্তু ক্ষুধা
অথচ তোমার নেই এখন সময়
তুমি তো এখন ভাই রাজার তনয়
তোমার চলে কি এখন গ্রামীণ প্রেম
তোমার এখন তো বিদেশিনী মেম
তার কথা মনে করে কী হবে তোমার
কে এক পল্লী বালা কৃষক বাবার ?
১৮.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




