এক বর্ষার জোছনায় তোমার সাথে দেখা হয়
কথা হয়, চোখের দৃষ্টিতে নামে কদমফুলের ঘ্রাণ
রক্তের প্রবাল ধারায় মনে হয় কে দিয়েছে টান
সেই রাতে আমাদের বহুদিনের মন বিনিময়।
তারপর পৃথিবীর কত লাজুক নদী সাঁতরে তীরে
ওঠা আমাদের, তোমার চোখের তারায় নামলো
নবান্নের উৎসবে আনন্দ। সেই জোছনার ভীড়ে
ভেসে যাওয়া শুধু, ঝাউশাখায় জোনাকীর আলো।
হৃদয়ের টবে থেকে বিচ্ছূরিত হচ্ছিলো শান্তিরশিশির
ঝিমঝিম বর্ষার জল পৃথিবীরে করছিলো স্নিগ্ধ সুন্দর
অবিকল স্বর্গ যেন আমাদের জোছনার নীড়
জোছনার তাপে ভালোবাসা ফুটছিলো হৃদয়ের ভেতর।
এক বর্ষার জোছনায় তোমার সাথে দেখা হয়
এতগুলো বছর পর মনে হয়, এত নিষ্ঠুর সময় !!
১৮.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




