জেসিকা আজ বড় দুর্দিন
কী করে বাঁচা যায় ? সে ভাবনায় দিন যায় ;
ভুল করে না হয়, আরেকবার আসো ভালোবাসায় __
মন দাও, আবার হয়ে উঠি রঙিন।
জীবন ও জীবিকার জন্য কত মানুষ ঘুষ খাও
বিদেশে লোক পাঠায়, ভাউচার বানায়
কেউ জমির দালালি করে, আমার জন্য কি এসব মানায় ?
শিক্ষিত, অশিক্ষিত, তুমি কারে ভালো বলতে চাও ?
ছিঁচকে চোরগুলো ধরা পড়ে, শিক্ষিত চোরগুলো বড় তুখোর
পালাবার পথ বের করে তবেই কাটে সিঁধ
তাদের মনের মধ্যে কত বুদ্ধি বহুবিধ
রাতের অাঁধারে রঙিন জলসায় নৃত্য করে কত গাঁজাখোর
আমার এ পরাজয় যদি সত্য সুন্দরের জন্য হয় ?
তবে ভেঙে যাবে কেনো আমাদের অমর প্রণয় ?
১৯.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




