শূন্য বিছানা, পুস্পপত্রহীন,
অথচ কলাবতী এক নারীর দেহ ভালোবেসে কেটে গেলো হেমন্তের হিমরাত
কারো কাছে নেই আজ এতটুকু ঋণ
তবু আজ ভালোবাসার ভারে হলো নতুন প্রভাত।
সেই কতদিন পূর্বে মরে ভূত হয়েছে ভালোবাসার মানবী আমার
সেই কতদিন আগে চুকে গেছে লেনাদেনা তার সাথে __
সংগোপণে কেন সে আসে রাতের স্তব্ধ আঁধারের পাতে
কেন সে আমারে ভালোবাসা দেয় ধার।
আমি তো কবে থেকেই দেউলিয়া, কী আছে আমার !
ভালোবাসার ঋণ শুধিবার কি আমার ক্ষমতা আছে ?
কেনো সে নীরব আঁধারে আমারে এত ভালোবাসে ?
এতটুকু হিংসে দ্বেষ অহংকার নাই কি তাহার ?
প্রতিদিন শূন্য বিছানা, অথচ মাঝরাতে পাই কলাবতী নারীর দেহ
আমি তারে ভালোবাসি, কাছে আসি, তারে কোনোদিন দেখেনি কেহ।
৩১.১০.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




