দিনতো আর যায়না__তোমার মনে মন পড়ে থাকে
ভালোবাসা ফুটে থাকে গোলাপের মতোন __
সারাদিনমান যেন কত কথোপকথন __
এক চিয়ারত শিল্পী তোমাকে আঁকে।
কী করে তোমাকে ভুলে আমি হই ঋণহীন মানুষ
তোমার পাওনা সারাদিন দেওয়ানা করে রাখে __
অভিকর্ষ বলের মতোন কেন্দ্রের টান টান করে রাখে
তোমাকে ভালোবাসতে কে যেন দেয় ঘুষ।
কী করে ভুলে থাকি সুমনা মেয়ে
শীতের শীর্ণ দিনে তোমার উৎসব আবহমান বসন্তে
স্পর্শের স্বরলিপিতে সেদিন মিশেছিলাম অনন্তে
ভালোবাসার ভারে লতাগুল্ম আজ পড়েছে নুয়ে।
দিনতো আর যায় না __ভালোবাসার ভরে থাকে মন
শুধু মনে হয় __তুমি আসবে কখন ?
১৫.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


